১১ নভেম্বর ২০১৭


নগর ভবন থেকে কোন গাড়ি চুরি হয়নি : মেয়র আরিফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে গায়েব হওয়া তিনটি গাড়ি চুরি হয়নি বলে দাবি করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নতুন কেনা গাড়ি ও যন্ত্রপাতি রাখার জন্য কার্যালয়ের সামনের জায়গা খালি করতে গিয়ে পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা তিনটি গাড়ির অংশবিশেষ ডাম্পিং স্টেশনে রেখে এসেছেন।

শনিবার সিলেট সিটি করপোরেশনের নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র এ কথা জানান।

এসময় গায়েব হওয়া গাড়িগুলো বিকল ও ব্যবহার অনুপযোগী ছিল দাবি করে মেয়র আরিফ বলেন, পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা-কর্মচারীরা এগুলো অন্যত্র সরিয়ে রাখার কথা ছিল। কিন্তু তারা তা না করে ডাম্পিং স্টেশনে ফেলে আসেন।

প্রেস ব্রিফিংয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, রাজিক মিয়া, এসএম আবজাদ হোসেন, সিকন্দর আলী, শান্তনু দত্ত সন্তু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান, দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুহেল আহমদ রিপন, মহিলা কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, শাহরিয়ার কবির শেপিসহ সিটি করপোরেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

(আজকের সিলেট/১১ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন