১৪ জুন ২০২১


পুলিশী নজরদারিতে পরীমনি

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির নিরাপত্তার স্বার্থে তাকে নজরদারিতে রেখেছে পুলিশ। তার বাসার আশেপাশে নজরদারিতে রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বনানী থানার ওসি নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এর আগে, অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর মিরপুর বিভাগের রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই লিখিত অভিযোগটি পুলিশ গ্রহণ করেছে।

এদিকে পুলিশ বলছে, যেহেতু ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার থানা এলাকায় তাই রূপনগর থাকায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় পাঠানো হচ্ছে। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের হবে।

শেয়ার করুন