৯ জুন ২০২১


সিলেট-৩ : নৌকার মাঝি হতে মনোনয়ন মনোনয়ন জমা দিলেন ২১জন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মঙ্গলবাার পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- দলের টানা তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনর (বিএমএ) মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর (কয়েস) সহধর্মিনী ফারজানা সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলার পিপি ও সাবেক ছাত্রনেতা এডভোকেট নিজাম উদ্দিন, জেলার যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, দলের যুক্তরাজ্য শাখার সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা দেওয়ান গৌছ সুলতান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, দলের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি ও স্বাধীনতা পরবর্তী সময়ে সিলেটের প্রথম করদাতা বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও এটিএন বাংলার সিলেট ব্যুরো চীফ শাহ মুজিবুর রহমান জকন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী এনাম উল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান শাহিন ও এম সদরুল আহমেদ খাঁন, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খাঁন, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, ইস্ট লন্ডন যুবলীগের সভাপতি হোসাইন আহমদ ও শ্রমিক লীগ নেতা শামীম ইকবাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ করে আবার কেউ কেউ এ ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, আগামী শনিবার দলের পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। পার্লামেন্টারি বোর্ড প্রার্থী নির্ধারণ করবে। দলের মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য নেতা-কর্মীদেরকে কাজ করতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই ১৭ জুন। আপীল দায়ের ১৮ ও ২০ জুন। আপীল নিষ্পত্তি ২১ ও ২২ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন। ১৪ জুলাই বুধবার এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন