৭ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : এক মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভুমিকম্পে কাঁপলো সিলেট নগরী। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যায় এ ভুমিকস্পের অনুভূত হয়।
প্রথম ভুমিকম্প হয় ৬.২৯ মিনিটে ও দ্বিতীয় ভুমিকম্প অনুভূত হয় ৬.৩০ মিনিটে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটে বিকেল ৬টা ৩০ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
ভূমিকম্পের উৎপত্তিস্থল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।