৫ জুন ২০২১


অনুমোদন পেল গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আ.লীগের কমিটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অবশেষে অনুমোদন পেল গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কমিটি।

শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দুই উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয়। অভ্যন্তরিণ দ্বন্দ্বের কারণে এ উপজেলা দু’টির কমিটি দীর্ঘদিন ধরে আটকে ছিল।

দলীয় সূত্র জানায়, সভায় কমিটি দুটি উপস্থাপনের পর ব্যাপক আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কমিটি দুটি অনুমোদন দেয়া হয়।

শেয়ার করুন