৯ নভেম্বর ২০১৭
এসআইইউ প্রতিনিধি : চিত্র শিল্পীর তুলির আছড়ে ফুটে ওঠে না বলা কথা, প্রকৃতির অর্পূব সৃষ্টি, স্বাধীনতার ইতিহাস সহ অনেক বিষয়।
বৃহষ্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের সবুজ পাতা এবং নানা রঙের ফুলে সজ্জিত বাগানের পাসে আয়োজন করা হয় অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী তাহমিনা শারমিন এর একক চিত্র প্রদর্শনী।
শীতের শিশির ভেজা সকালে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামীম আহমেদ।
তিনি এই সময় বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে হবে কারণ এই সকল কাজের মাধ্যমে মেধা, মননশীল চিন্তার প্রসার এবং বিকাশ ঘটে।
তিনি আরো বলেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ই সৃজনশীল , সামাজিক উন্নয়ন মুলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল ভবিষ্যতেও থাকবে। উদ্বোধন শেষে তিনি এক এক করে সবগুলো ছবি দেখেন।
এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজ, সি এস ই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হুসাইন, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ূন কবীর, সহকারী অধ্যাপক মশিউর রহমান সহকারী অধ্যাপক আরাফাত হুসাইন, ইংরেজী বিভাগের সহকারি প্রণক কান্তি দেব, উপ গ্রন্থাগারিক মোঃ মোস্তফা কামাল, সহকারী রেজিস্ট্রার মুশফিকুল আলম, আইন বিভাগের প্রভাষক অনুপম গোপ, সঞ্জয় রায় সহ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ। চিত্র প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিল সেকশন অফিসার সুবিনয় আচার্য্য রাজু।
উল্লেখ্য চিত্র প্রদর্শনীতে ফুটে ওঠেছে এস আই ইউ সবুজ ক্যাম্পাস, নদী- নৌকা, বাংলাদেশের প্রকৃতি, গ্রাম বাংলার চিত্র, কর্মক্ষেত্রে নারীর ভূমিকা, নারী নির্যাতন এবং বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ছবি।
(আজকের সিলেট/৯ নভেম্বর/ডি/এসটি/ঘ.)