২৩ মে ২০২১


প্রাণ ফিরছে সুরমায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শুস্ক মৌসমে সুরমা নদী যেনো মরা গাঙ্গে পরিণত হয়। বর্ষায় ফিরে পায় প্রাণ। তারই ধারাবাহিকতায় গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির এ অবস্থা আগামী ৪৮ ঘন্টা অব্যাহত থাকবে বলে জানা গেছে। তবে এখনও নদীর পানি বিপদসীমার ৪ থেকে ৫ মিটার নিচে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের বৃষ্টি এবং সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা নদীর পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নদী তার যৌবন ফিরে পাচ্ছে। সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়-গত কয়েকদিন থেকে প্রতিদিন এক মিটার করে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থা আগামী ৪৮ ঘন্টা অব্যাহত থাকবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার সিলেট প্রতিদিনকে বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন এক মিটার করে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।এ অবস্থা আগামী ৪৮ ঘন্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এখনই কোন বিপদের শংকা নেই। বর্তমানে নদীর পানি বিপদ সীমার ৪ থেকে ৫ মিটার নিচে রয়েছে।

শেয়ার করুন