৮ নভেম্বর ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ের সোনাটিলায় বনবিভােেগর জায়গায় নির্মিত দুটি ঘর উচ্ছেদ করেছে টাস্কফোর্স । এছাড়া, বনবিভাগের জায়গায় পাথর ডাম্বিং এর জন্য নির্মিত দুটি রাস্তাও বন্ধ করে দিয়েছে টাস্কফোর্স।
বুধবার দুপুরে গোয়াইঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন কুমার দাশ, জৈন্তাপুর থানার ওসি খান মো. মইনুল জাকির, বনবিভাগের সারি রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ, বিট অফিসার আব্দুল খালিকসহ পুলিশ ফোর্সের সদস্যরা।
রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ জানান-দুটি বসতঘর উচ্ছেদের পাশাপাশি ১৫টি পাকা পিলার বসিয়ে সেখানে বনবিভাগের জায়গায় পাথর ডাম্বিং এর জন্য নির্মিত দুটি রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে।
(আজকের সিলেট/৮ নভেম্বর/ডি/এমকে/ঘ.)