১৬ মে ২০২১


জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুবাজপুর গ্রামের কাচা রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫), ছেলে অরুন রবিদাস (১১) ও এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়া (৬৫)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

রোববার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ বাজারের পার্শ্ববর্তী খালের পাড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুটি থেকে পানিতে ঝুলে থাকা বিদ্যুৎ লাইনে শিবগঞ্জ বাজারে বসবাসরত মুচি সম্প্রদায়ের কাছা রবি দাসের ছেলে অরুন রবি দাস (১৪) মাছ ধরতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে মা ফালমতি রবি দাস (৪৫) ছেলেকে বাঁচানোর জন্য তার শরীরে স্পর্শ করলে ঘাতক বিদ্যুৎ লাইনের হাত থেকে রক্ষা পায়নি ফালমতি রবি দাস। পরে এলাকার লোকজনের সহায়তায় মা ছেলেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ স্নিগ্ধা তালুকদার মা ও ছেলেকে মৃত ঘোষনা করেন।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন- কুবাজপুর গ্রামে সার্ভিস লাইন ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে গেলে বিদ্যুৎপূষ্ঠ হয়ে দুই জন মারা যান।

এছাড়া অপজনের ব্যাপারে পল্লি বিদ্যুৎ জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন