৭ মে ২০২১


আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্ত্রীসহ সাত জন গ্রেফতার

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশ সদস্যদের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে ১০টায় গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা চিমটিবিল খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া র‌্যাবের দায়ের করা একটি মাদক মামলার পলাতক আসামি। বুধবার দিবাগত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এতে দুইজন পুলিশ সদস্য আহত হয়।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহসিন আল মুরাদ জানান, চুনারুঘাট থানার উপ পরিদর্শক এসআই অনিকসহ তিন জন পুলিশ সদস্যকে ঘরে তালাবদ্ধ রেখে শিপনকে ছিনিয়ে নেন আসামির স্বজনরা। তাদের হামলায় তিন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়েছে। এসআই অনিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় শিপনের স্ত্রীসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন