৪ মে ২০২১


মানুষের সুখ-দুঃখে এগিয়ে আসা উচিত : ডা. শিপলু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের জৈষ্টপুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারির শুরু থেকে বিভিন্ন মানবিক সেবা নিয়ে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সেবার ব্রত নিয়ে নিরবিচ্ছিন্নভাবে মানুষের সেবায় তারা নিয়োজিত আছেন। মানুষের কল্যাণে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই দুনিয়া থেকে মানুষের দুঃখ-কষ্ট দূর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের সুখ-দুঃখে আমাদের এগিয়ে আসা উচিত। এরই ধারাবাহিকতায় মহানগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রনেতা ফাহিম রাজার চৌধুরীর উদ্যোগে ইফতার বিতরণ করা হচ্ছে এবং মহানগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করছেন, যা খুবই প্রশংসনীয় উদ্যোগ।

মঙ্গলবার মহানগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রনেতা ফাহিম রাজা চৌধুরীর সৌজন্যে নগরীর কামরান চত্বরে পথচারী, শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম রাজা চৌধুরী, ছাত্রলীগ নেতা এস আর ইজদানী, ১৬নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালমান আহমেদ, ছাত্রলীগ নেতা ওহি, আব্দুস সামাদ, পলাশ গোলাম মোস্তফা, সাকের, মুন্না, আরিফ, জামাল, নাদির প্রমুখ।

শেয়ার করুন