৬ নভেম্বর ২০১৭


মৌলভীবাজার পৌরসভার কর্মবিরতি পালন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজার পৌরসভা।

সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে পৌরসভার অফিস প্রাঙ্গনে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, প্যানেল মেয়র ফয়সাল আহমদ, ওয়ার্ড কাউন্সিলর মনবির রায় মন্জু, নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন, সচিব এম, আমিনুল ইসলাম, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকীবুর রহমান, অর্থ সম্পাদক রণধীর রায়, জেলা সভাপতি একেএম নুরুজ্জামান প্রমুখ।

 

 

(আজকের সিলেট/৬ নভেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন