১ মে ২০২১


বিশ্বনাথে রাস্তা নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে গ্রামের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গোলাগুলিতে সুমেল আহমদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। তবে তাৎক্ষনিকভাবে নিহত স্কুলছাত্রের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শনিবার বিকেলে সাড়ে ৫ টায় উপজেলার চৈতননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মানিক মিয়া (৪৫) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সুমেলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, চৈতননগর গ্রামের রাস্তা নিয়ে সাইফুল ও নজির আলীর লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, রাস্তা নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষ শনিবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর সুমেল মারা যান।

বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা এসব তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স পাঠানো হয়েছে।

শেয়ার করুন