১ মে ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে বিশ্বনাথে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের রজকপুর গ্রামের মদরিছ আলীর স্ত্রী আরফুল বেগম (৮০) এবং লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত মোজেফর আলীর পুত্র ও ভূরকি স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস শরীফ উদ্দিন (৫০)।
শনিবার সকালে তাদের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিশ্বনাথে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৬৩ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন মৃত্যুবরণ করেছেন ও ১২ জন আইসোলেশনে রয়েছেন। বাকী আক্রান্তরা চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন।