১ মে ২০২১


ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করলেন পিআইও

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ করেছেন।

পুলিশ জানায়, উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি নজরে এলে ইউএনও ফাতেমা তুজ জোহরা থানায় অভিযোগ দেন।

শুক্রবার রাতে অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট থেকে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন