২৮ এপ্রিল ২০২১


হবিগঞ্জ থেকে গ্রেফতারকৃত পলাতক আসামী কারাগারে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে কারারাগারে পাঠানো হয়েছে। তার নাম মো. জসিম উদ্দিন (৩২)। সে বাহুবল থানার সাতপারিয়া গ্রামের মো. ঈমাম উল্লাহর ছেলে।

বুধবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, তারা জসিমকে বাহুবল থানায় হস্তান্তর করেছেন।

শেয়ার করুন