২৭ এপ্রিল ২০২১


নগরীতে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন আরও ১৬১৯ জন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীতে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে আরও ১৬১৯ জনকে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপতাল ও পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকাগুলো প্রদান করা হয়।

এদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপতাল কেন্দ্রে দি¦তীয় ডোজের টিকা দেয়া হয় ১৪০৪ জনকে। এদের মধ্যে পুরুষ ৮৩১ ও মহিলা ৫৭৩ জন।

আর পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে মোট টিকা দেয়া হয়েছে ২১৫ জনকে। এদের মধ্যে পুরুষ ১৪২ ও মহিলা ৭৩ জন।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন