২৪ এপ্রিল ২০২১


৩৫ লাখ টাকায় খোয়াই নদীর দুই কিলোমিটার বেড়িবাঁধ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন থেকে কিশোরগঞ্জ জেলার ফরিদপুর পর্যন্ত খোয়াই নদীর ১১ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। ৩৫ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বাঁধটি নির্মাণ করে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লাখাই উপজেলার বানিয়াচং উপজেলার শেষ প্রান্ত থেকে কিশোরগঞ্জের ফরিদপুর পর্যন্ত খোয়াই নদীর দৈর্ঘ্য ১১ কিলোমিটার। এর আগে নির্মাণ হয়েছিল তিন কিলোমিটার বেড়িবাঁধ। এবার আরও দুই কিলোমিটার নির্মাণ হল। শিগগির বাকি ছয় কিলোমিটার নির্মাণের চেষ্টা চলছে।

ইতিমধ্যে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হাসান নির্মাণ হওয়া দুই কিলোমিটার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. একরামুল হক জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩৫ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে দুই কিলোমিটার ১০০ মিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এর আগে নির্মাণ হয়েছিল আরও তিন কিলোমিটার। বাকি ছয় কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ হলে লাখাই উপজেলার প্রায় এক হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিমুক্ত হবে।

শেয়ার করুন