১৫ এপ্রিল ২০২১


আজ শেয়ার বাজার খোলা থাকবে দুই ঘণ্টা

শেয়ার করুন

অর্থনীতি ডেস্ক : সর্বাত্মক লকডাউনের মাঝেও বৃহস্পতিবার শেয়ার বাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, সে কারণে শেয়ার বাজারও খোলা থাকবে।’

এর আগে কঠোর লকডাউনে ব্যাংকের সব ধরনের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন