১২ এপ্রিল ২০২১


চারাদিঘীর পাড়ে শিশুর দু’টি খণ্ডিত পা উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  : নগরীর চারাদিঘীরপাড় এলাকা থেকে পুলিশ শিশুর দু’টি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে ডাস্টবিনে পা দুটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পা দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন বলেন, চারাদিঘীরপাড় এলাকাস্থ হারুন স্টোরের সামনের ডাস্টবিনে শিশুর দুটি পা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ তদন্ত কাজ শুরু করে। সেই সাথে আশপাশের বিভিন্ন বাসা-বাড়ির ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে।

মোহাম্মদ ইয়াছিন জানান, পা দেখে বোঝা যাচ্ছে এটি ৬/৭ বছরের শিশুর হবে।স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, এর আগে ওই এলাকায় একাধিকবার শিশুর লাশও পাওয়া গেছে। পরে দেখা যায় চারাদিঘীরপাড় এলাকার একটি কবরস্থান অরক্ষিত থাকায় কুকুর কবর থেকে লাশ তুলে রাস্তায় ফেলে যায়।

শেয়ার করুন