১ এপ্রিল ২০২১


২৬শে টিভির শুভ উদ্বোধন হলো ভার্চুয়াল সভার মাধ্যমে

শেয়ার করুন

লন্ডন অফিস: আজিজুল আম্বিয়া,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার কণ্ঠ হয়ে আপনার আমার টেলিভিশন ২৬শে টেলিভিশন অনলাইনে যাত্রা শুরু করেছে বিগত রবিবার ২৮শে মার্চ ২০২১ ।
চেয়ারম্যান বাঙ্গালী কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ,কো চেয়ারম্যান সাজিয়া স্নিগ্ধার পরিচালনায় এবং সি ই ও জামাল আহমেদ খানের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে ২৬ শে টিভি চ্যানেলের উদ্ভোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ‍্য ও সম্প্রচার মন্ত্রলয়ের মন্ত্রীজনাব ড হাসিন মাহমুদ এম পি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার লিডার জেরেমি করবিন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব একে আবদুল মোমেন এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি , মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি বাংলাদেশ হাই কমিশন লন্ডনের হাই কমিশনার মান্যবর হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, আওয়ামীলীগ সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ, ভার প্রাপ্ত সাধারন সম্পাদক, জনাব নইমুদ্দিন ।রিয়াজ , সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সহ সভাপতি অধ্যাপক আবুল হাসিম,সহ সভাপতি জনাব সৈয়দ মোজাম্মেল আলি, যুগ্ন সাধারণ সম্পাদক, জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। অতিথি হিসাবে আর,ও বক্তব্য রাখেন শামিমা আক্তার খানম এমপি, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন,টাওয়ার হ্যমলেট কাউন্সিলের লিড মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার, মলডন কাউন্সিলের মেয়র আব্দুল হাফিজ, ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মিনিস্টার আশিকুন নবী। যুক্ত রাজ‍্য আওয়ামী লীগ শাহ ফারুক আহমদ, নেতা এম এ সারব আলী,আনসারুল হক,সূজন আহমদ,রবীন পাল, আহমদ হাসান,মকিস মনছুর, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান,
অনুষ্ঠান উদ্বোধন কালে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, এমপি বলেন,সত্য সংবাদ প্রচারে ২৬শে টেলিভিশন নির্ভীক সাংবাদিকতার পরিচয় দিবে।যুক্তরাজ্যে বসে সবচাইতে বেশি ষড়যন্ত্রের নীলনকশা করা হয়, অনলাইনেও অপপ্রচার চালানো হয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্যে ইতিহাস বিকৃতি, ষড়যন্ত্র মোকাবেলা করতে ২৬শে টেলিভিশন অগ্রণী ভুমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন – গৌরি চৌধুরী , শাহনাজ সুমি, অশিমা , সত্তেন সেন উদীচী এবং আবৃত্তি করেন উদয় শংকর দাস, মুনিরা চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন