৩১ মার্চ ২০২১


ওসমানী হাসপাতালের পিএটু পরিচালকের বিরুদ্ধে অপপ্রচার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিএ টু পরিচালক রুহুল আমীনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। নিজেদের অনৈতিক কর্মকান্ড সিদ্ধি করতে না পেরেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, হাসপাতালের একটি কুচক্রি মহল নিজেদের অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ হয়েই পিএ টু পরিচালকের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই অপতৎপরতার অংশ হিসেবেই গত বছর দুদকেও একটি ভিত্তহীন অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে গতবছরের শেষের দিকে দুদকে হাজির হয়ে নিজের বক্তব্যও প্রদান করেছেন রুহুল আমীন।

অপপ্রচার সম্পর্কে সিওমেক এর পিএ টু পরিচালক রুহুল আমিন বলেন, নিজেদের অনৈতিক ফায়দা হাসিল করতে ব্যার্থ হয়ে একটি মহল দুদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছে। অভিযোগে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। দুদক তদন্ত করছে। তারা নোটিশ দিলে আমি হাজির হয়ে আমার স্বপক্ষে যে সকল কাগজপত্র রয়েছে, তা দাখিল করেছি।

শেয়ার করুন