২৯ মার্চ ২০২১


সিলেটে রাতে কালবৈশাখীর সম্ভাবনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ পাচ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বা কালবৈশাখীসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার দিবাগত ‘ভাগ্য রজনীর’ রাত ১২ টার পর থেকে ভারি বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী শুরু হয়ে ১ তারিখ ভোর পর্যন্ত প্রতিদিন রাতে এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদফতরটি।

শেয়ার করুন