২৯ মার্চ ২০২১


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

শেয়ার করুন

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিন বাংলাদেশী। নিহত বাংলাদেশীর নাম মোহাম্মদ আজহারুল ইসলাম বাবুল (৩২)। এতে অন্তত আরো তিন বাংলাদেশী আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কেদাহ রাজ্যের সিক জেলার জালান জেনিয়াংয়ের একটি মহাসড়কে লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক বাংলাদেশী নিহত হয়েছেন।

এদিকে, স্থানীয় সিক জেলা পুলিশ প্রধান (ডিএসপি) আব্দুর রাজ্জাক ওসমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে লরিটি জালান জেনিয়াং জংশন থেকে রাস্তায় নেমে আসার সময় দুর্ঘটনাটি ঘটেছে এবং লরিটি সময়মত থামাতে পারেনি বিধায় প্রাইভেটকারের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। লরি চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।

শেয়ার করুন