২৪ মার্চ ২০২১
ক্রীড়া ডেস্ক : এক লাইভে এসেই পুরো ক্রিকেট বোর্ড তোলপাড় করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন দেশে। আর বুধবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন টাইগার অলরাউন্ডার।
সকালেই ব্যাট-প্যাড-কিটস নিয়ে শেরে বাংলার ড্রেসিংরুমে ঢুকেন সাকিব। সেখান থেকে বের হয়ে ঠিক সোয়া ৯টায় ইনডোরের যে ন্যাচারাল টার্ফ, সেখানে প্রায় পৌনে এক ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি।
সাকিবের এই প্রস্তুতিটা মূলত আইপিএলের জন্য। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। তার চার-পাঁচদিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে। সেই প্রস্তুতি হিসেবেই ব্যাটিংটাকে ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার।