৩ নভেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : মুহিত চৌধুরী কবি-সাংবাদিক-গীতিকার-নাট্যকার-ঔপন্যাসিক এবং সংগঠক, বহুমাত্রিক প্রতিভার এক আলোকিত মানুষ। তিনি বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চ্চায় যে অবদান রেখে যাচ্ছেন সে জন্য আগামী প্রজন্ম তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সিলেটে অনলাইন সাংবাদিকতার বিকাশে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনিই সিলেটে অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত কবি মুহিত চৌধুরীর ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রাণের ছোঁয়া লাগা আয়োজিত সুহৃদ সম্মেলনে বক্তরা এসব কথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজার সভাপতিত্বে এবং সহ-সভাপতি গল্পকার সেলিম আউয়ালের পরিচালনায় আলোচনায় অংশ নেন-কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সংস্কৃতি সম্পাদক এভোকেট কবি আব্দুল মুকিত অপি, জীবন সদস্য মুক্তিযোদ্ধা এম আলী ইসমাইল, কবি বাছিত ইবনে হাবীব, সংসদের কার্যকরী পরিষদের সদস্য জাহেদুর রহমান চৌধুরী, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, সাংবাদিক নূর আহমদ, কবি এম শহিদুজ্জামান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, ছড়াকার সৈয়দ মুক্তাদা হামিদ, ঔপন্যাসিক আলেয়া রহমান, ছড়াকার কামরুল আলম, দৈনিকসিলেটডটকমের স্টাফ রির্পোটার তানবীর তালুকদার, আমাদের পত্রিকা ডটকম-এর সিলেট প্রতিনিধি তাওহীদ হোসেন রাসেল, আজকের সিলেট ডটকম-এর শিক্ষানবীশ প্রতিবেদক উত্তম দাস, সাংবাদিক আব্দুল বাছিত,সাহিত্য কর্মী তাসলিমা খানম বীথি ও রাফিদ চৌধুরী।
সভাপতির বক্তব্যে দেওয়ান মাহমুদ রাজা বলেন, কবি মুহিত চৌধুরী একজন সাদা মনের মানুষ। এই সংসদের উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভূমিকা রেখে যাচ্ছেন।
তিনি বলেন মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। মুহিত চৌধুরীও তাঁর সৃষ্টিশীল কাজের মধ্যে বেঁচে থাকবেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে কবি মুহিত চৌধুরী বলেন, ‘আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, একজন সাহিত্য কর্মী, আমাকে এমন সম্মান দেয়ার জন্য সাহিত্য সংসদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজান মোহাম্মদ, পাপিয়া আহমদ লিপি, মাহমুদ শিকদার, ইসতাইন আহমেদ, সাজন আহমদ সাজু, আলাল আহমদ, আমির হোসাইনী, আহমদ জাকির, মুয়াজ বিন এনাম, হাসান মাহমুদ, আবুল হাসনাত, আশরাফুল ইসলাম বাপ্পী, আমিন তাহমিদ।
(আজকের সিলেট/৩ নভেম্বর/ডি/এমকে/ঘ.)