২১ মার্চ ২০২১
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমার লালাবাজারে মাস্ক বিতরণ করণ করা হয়েছে।
রোববার ১১টায় মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লোকমান আহমদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ফয়েজ উদ্দিন এলেন, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, পাপড়ী রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, এস.আই শিপলু চৌধুরী ও লোকমান হোসেন, কাওছারুজ্জামান কয়েছ, এনমুল হক, সাইফুল ইসলাম, আব্দুস শহীদ প্রমুখ।