১৯ মার্চ ২০২১


শাল্লায় বাড়িঘর লুটপাটের ঘটনায় গ্রেফতার ২২

শেয়ার করুন

শাল্লা ((সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হেফাজতের কর্মী-সমর্থকদের হামলায় জড়িত ২২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)।

ডিআইজি বলেন, শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে যার মধ্যে একটি পুলিশ বাদী হয়ে অন্যটি ইউপি চেয়ারম্যান বাদী হয়েছেন সেই দুই মামলাই ২২ জনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসময় তিনি শাল্লায় নোয়াগাও গ্রামে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের নির্ভয়ে কাজ করে যাওয়ার জন্য আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন