১৬ মার্চ ২০২১


ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট ১১ এপ্রিল

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসানুল কবির ফেরদৌস জানান, মনোনয়নপত্র আগামী ২১ মার্চ বা এর পূর্বে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিস অথবা ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার ফয়সল কাদের স্বাক্ষরিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ মার্চ রোববার, মনোনয়নপত্র বাছাই ২২ মার্চ সোমবার, প্রার্থীতা প্রত্যাহার ২৭ মার্চ শনিবার এবং ভোট গ্রহণ ১১ এপ্রিল রোববার।

প্রসঙ্গত গত বছরের ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের মৃত্যুর পর এ পদটি শুন্য হয়ে যায়।

শেয়ার করুন