১০ মার্চ ২০২১


করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে এমপি কয়েস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাাতালে ভ্যান্টিলেশনে ভর্তি আছেন।

মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের ব্যাক্তিগত সহকারী জুলহাস আহমদ জানান, করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়।বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন।

এদিকে মাহমুদ উস সামাদ কয়েসের আশু রোগ মুক্ততি কামনায় সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ভাই আহমেদ উস সামাদ জেপি।

শেয়ার করুন