২৪ ফেব্রুয়ারি ২০২১


সিলেটে করোনামুক্ত হলেন ৩২ জন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে করোনায় বাড়ছে সুস্থতা। সেই সাথে বাড়ছে আক্রান্ত। করোনায় প্রায় ১৫ দিন থেকে কারও মৃত্যু হয়নি। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৬০জন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। এছাড়া সিলেট বিভাগে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ৩২জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের প্রতিবেদনে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়াও হবিগঞ্জে আরও ৩জন ও মৌলভীবাজারে ১জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭৫৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫২জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯৫জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৪৫জন। সিলেটের ৩২ জন্য করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ হাসপাতালে করোনায় আক্রান্ত কোন রোগী নেই।

শেয়ার করুন