২০ ফেব্রুয়ারি ২০২১


টেকনিক্যাল রোড থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা থেকে ৫ জুয়াড়ি ও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. লিলু মিয়া (৬০), জাকির হোসেন (৫৫), সিরাজ মিয়া (৬০), ফয়েজ মিয়া (২৫) ও ফয়জুর রহমান (৩৫)। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার রাতন দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ লিলু মিয়ার কলোনি ও সিলাম চকেরবাজারস্থ মেসার্স আব্দুল হক ভেরাইটিজ স্টোর থেকে জুয়া খেলারত ৫ জন এবং সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমায় দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন