১৯ ফেব্রুয়ারি ২০২১


মা বোনের পর মারা গেল শিশু তাহসানও

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর বিআইডিসির মীরমহল্লা এলাকার সৎ মা ও বোনের পর ৭ বছর বয়সী শিশু তাহসানও মারা গেছে। শুক্রবার ভোর ৪টায় শিশু তাহসান মারা যায় বলে জানান শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাহসানের মা রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯) খুন হন। এতে গুরুতর আহত হয়েছিলেন তাহসান (৭)। এ ঘটনায় সৎ ছেরে ঘাতক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শাহপরান থানায় ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, “বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা ও বোন ও ভাইকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, বিআইডিসি বাজার এলাকায় আবাদের বাবার একটি ভূষিমালের দোকান রয়েছে। ওই দোকানে সে কাজ করতো বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

শেয়ার করুন