১৯ ফেব্রুয়ারি ২০২১


হবিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় ছাত্রলীগের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী শুভ বাতেন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুবেদ আহমেদ সবুজ ও যুগ্ম আহবায়ক মো. সাগরকে সাংগঠনিক পদবী থেকে বহিষ্কার করা হল।

বৃহস্পতিবার মধ্যরাতে তাদেরকে বহিষ্কার করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী জানান, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে ওই তিনজন বিদ্রোহী মেয়র প্রার্থী মো. মিজানুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। যা সংগঠনের গঠনতন্ত্র বহির্ভুত। এজন্যই তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন