১৯ ফেব্রুয়ারি ২০২১
মালয়েশিয়ার জহুরবারু প্রদেশের আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফাহিম কে বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করা হয়েছে । এ বিষয়ে মোহাম্মদ ফাহিম বলেন,ভালো কাজের উপর তার পূর্ণ আস্থা আছে,
সে নিষ্ঠা,আস্থা প্রতিশ্রুতিবদ্ধতার সাথে দায়িত্ব পালন করবেন বলে জানান।তিনি দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয়,রাষ্ট্রীয় এবং বিভিন্ন
জণকল্যানমূলক কাজের মধ্য দিয়ে এ প্রজন্মের আদর্শসরূপ এগিয়ে যাচ্ছেন।একজন রেমিট্যান্স যোদ্ধা হয়েও দেশমাতৃকার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।জহুরবারু প্রদেশে আওয়ামীলীগ এর যুগ্ন সম্পাদক মোহাম্মদ শারফিন মিয়া তার এ সফলতায় বাঙ্গালী কমিউনিটির পক্ষে অভিনন্দন জানিয়েছেন।