৯ ফেব্রুয়ারি ২০২১


সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। তাছাড়া এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪১ জন করোনা আক্রান্ত রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৬০৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭৬ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১২ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ২৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৩৩৭ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫০০ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০৭ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৮২৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪১ জন রোগী।

শেয়ার করুন