৪ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মইনুদ্দিন (মঞ্জু) ওসমানীনগর উপজেলার হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১১ মে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরপাড়া এলাকার আফরোজ আলীকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার চিৎকারে পরিবারসহ এলাকার এগিয়ে আসলে মঞ্জু পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মঞ্জুকে একমাত্র আসামি করে ওসমানীনগর থানায় হত্যা মামলা (নং-১৭(১১)২০২১) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘতদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, আফরোজ আলী হত্যার দায়ে মামলার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।