৩ ফেব্রুয়ারি ২০২১


শাওমির চশমায় শোনা যাবে গান

শেয়ার করুন

তথ্যপ্রযুক্তি  ডেস্ক : শিগগিরই স্মার্ট চশমা বাজারে আনছে শাওমি। এই চশমায় গান শোনা যাবে। এতে থাকছে অগমেন্টেড রিয়েলিটি।

ভার্চুয়াল তথ্য দেবে এই চশমা। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশন চশমায় দেখা যাবে। থাকবে নেভিগেশন। হেডফোন ছাড়াই এই চশমায় গান-বাজনা শোনা যাবে।

শাওমি তাদের স্মার্ট গ্লাসে ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশন-এ ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে।

সাউন্ড ও ভিজুয়াল, দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।

শেয়ার করুন