২৫ অক্টোবর ২০১৭


পংকিকে সভাপতি ও ফারুককে সম্পাদক করে বিশ্বনাথ আ’লীগের কমিটি

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে পংকি খান কে সভাপতি ও ফারুক আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আদেশ প্রদান করা হয়েছে।

আওয়াশীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭সেপ্টম্বর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্র থেকে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়।

তবে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ফারুক আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

পংকি খাঁন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলয়ের এবং ফারুক আহমদ যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের বলে জানা যায়।

 

 

(আজকের সিলেট/২৫ অক্টোবর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন