২২ জানুয়ারি ২০২১


সিলেটে ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ৫৭, শনাক্ত ৩০

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে নতুন করে ৫৭ জন সুস্থ হয়েছেন এবং শনাক্ত হয়েছেন ৩০ জন। তবে নতুন করে কেউ মারা যায় নি।

শুক্রবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ১০৪ জন। এরমধ্যে ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সব মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৪২৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩১, হবিগঞ্জে ১ হাজার ৯৭৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, নতুন সুস্থদের মধ্যে সিলেটের ২০ এবং মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮১ জন। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৭৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১ জন, হবিগঞ্জে ১৬০৬ জন এবং মৌলভীবাজারের ১৮০৯ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৩ হাজার ৭৩৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ হাজার ৩১৩ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪২২ জন।

শেয়ার করুন