১৯ জানুয়ারি ২০২১
লন্ডন অফিস : যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও যুবলীগ নেতা আজিজুল আম্বিয়াকে সজিব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মনোনীত করা হয়েছে।
১৯ জানুয়ারী সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি লায়ন মতিউর রহমান টিপু ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এম আই তনয় এক পত্রে তাকে এই পদে মনোীত করেন।
নতুন দায়িত্ব পেয়ে কাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় আজিজুল আম্বিয়া বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করব।
উল্লেখ্য, আজিজুল আম্বিয়া যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজেকর সিলেট ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক পূর্ববাংলা পত্রিকার যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতিও।
আজিজুল আম্বিয়ার বাড়ি মৌলভীবাজারের ধাইশার গ্রামে । দীর্ঘ দিন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। তিনি সংগঠনটির লন্ডন ও মৌলভীবাজার জেলার দায়িত্বে কাজ করবেন ।