২০ জানুয়ারি ২০২১


বিচারককে ঘুষ দিতে গিয়ে এসআই ক্লোজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জকিগঞ্জ আদালতে বিচারক আনোয়ার হোসেন সাগরকে ঘুষ দিতে গিয়ে আটক হন থানার এসআই রাজা মিয়া। বিচারক এসআই রাজা মিয়ার এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়লে তিনি তাকে এজলাসে নিয়ে আটকের নির্দেশ দেন। পরে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের অনুরোধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের শর্তে রাতে তাকে মুক্তি দেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, গত মঙ্গলবার এসআই রাজা মিয়ার কারণে আদালতের বিচারক বিব্রতবোধ করায় তাকে ক্লোজ করা হয়েছে।

তিনি জানান, আদালতে কি হয়েছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন এসআই রাজা মিয়াকে ক্লোজ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের বিচারকের সঙ্গে অসাদাচরণ করায় এই ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র জানায়, সিআর মামলা তদন্ত করে একজন আসামিকে বাদ দিয়ে ৩ আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন জকিগঞ্জ থানার এসআই রাজা মিয়া। কেন একজনকে ছাড়া হয়েছে জানতে চেয়ে আদালত মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে মঙ্গলবার আদালতে উপস্থিতি থাকার নির্দেশ দেন। ওইদিন এসআই রাজা মিয়া বিচারক খাস কামরায় ঢুকে উৎকোচ প্রদানের চেষ্টা করেন।

আদালত তাকে আটক করে রাখার খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি বিভাগীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার শর্তে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।

শেয়ার করুন