৯ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মহানগর আওয়ামীলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
শুক্রবার সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটিতে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
আসাদ উদ্দিন আহমদ সিলেট মহানগর আওয়ামীলীগের গত মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবেও সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রশাসক ছিলেন।