১৭ অক্টোবর ২০১৭
ডেস্ক রিপোর্ট : নগরীর পশ্চিম রামুদীঘিরপাড় চৌধুরী ভিলা স্বপ্নীল-৪০নং বাসায় গ্যাস থেকে লাগা আগুনে পুরো বাসার পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কক্ষগুলো পুড়ে ছাই হয়ে যায়। ওই বাসায় বুলবুল চৌধুরী তার পরিবারসহ বসবাস করেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে নগরের রামুদীঘিরপাড় চৌধুরী ভিলা স্বপ্নীল-৪০নং বাসায় চুলার গ্যাস থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে পুরো বাসায় ছড়িয়ে পড়ে আগুন। এসময় ঘরে থাকা লোকজন ঘর থেকে বেরোতে পারলেও ঘরের মালামাল বের করা সম্ভব হয়নি। আগুনে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, বাসার রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা ঘটনাস্থলে সময় মত পৌঁছানো সম্ভব ছিল না। তবে এখন আগুন নিয়ন্ত্রনে আছে।
(আজকের সিলেট/১৭ অক্টোবর/ডি/এমকে/ঘ.)