২৭ ডিসেম্বর ২০২০


সুজানগর প্রবাসীদের উদ্যোগে দুবাইয়ে আলোচনা সভা

শেয়ার করুন

মধ্যপ্রাচ্য অফিসঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সুজানগর ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
 
শনিবার (২৬শে ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক শহর দুবাইয়ের একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুজানগরের কৃতি সন্তান ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ি এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নির্বাহি সদস্য জাকির হোসেন হাফিজ।
 
খলিলুর রহমান খলু ও তিশা সেনরে পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুজানগর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরব প্রবাসী হাজী মানিক আহমেদ।
 
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা লোকমান হোসেন। এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আব্দুল করিম, সি আইপি আবুল কালাম, সুজানগরের বিশিষ্ট আগর আতর ব্যবসায়ি ফখরুল ইসলাম, বদরুল ইসলাম বদই, প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফজল, বাংলাদেশ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য ছালেহ আহমদ, দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম, ব্যবসায়ি আব্দুল আহাদ ও আলী আহমদ মলিক।
 
প্রধান অতিথির বক্তব্যে হাজী মানিক আহমদ বলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আগর আতরের রাজধানী। এ ইউনিয়নের অপার সম্ভাবনা থাকা সত্বেও সমস্যা আছে অনেক। বিশেষত ন্যায় বিচার প্রতিষ্ঠা আর শোষণ মুক্ত এলাকাবাসী রাখতে আগামি নির্বাচনে বিজয়ী হলে তা বাস্তবায়ন করব।
 
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তাহেরুজ্জামান তাহের। আরো বক্তব্য রাখেন উদীয়মান ব্যবসায়ি কামরান আনোয়ার, রাসেল আহমদ ও সাংবাদিক লুৎফুর রহমান। অনুষ্ঠানে নানা মহলের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হাজী মানিক আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
 
সব শেষে বাংলাদেশ থেকে আসা ক্লোজ আপ অয়ান তারকাশিল্পী রানা খানের গানে মাতেন প্রবাসীরা।

শেয়ার করুন