১৬ অক্টোবর ২০১৭


টিলাগড়ে আধিপত্যের দ্বন্ধে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তার নিয়ে নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী মিয়াদ (২৬) নামে এক কর্মী নিহত হয়েছেন। নিহত ওমর আলী মিয়াদ সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। সে সিলেট এমসি কলেজে বিএসএস এবং লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ের ছাত্র।

এ সময় নাছিম ও তারেক নামে আরো দুই কর্মী আহত হয়েছেন। নিহত ও আহতরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ গ্রুপের সদস্য।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে টিলাগড় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। দুটি পক্ষই টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের পৃথক উপ গ্রুপের সাথে সম্পৃক্ত রয়েছেন। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত। তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এ হামলার ঘটনায় ফখরুলের ভাই তোফায়েল জড়িত আছেন এমন খবরে তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান- হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর সংবাদ তাকে নিশ্চিত করেছে। পুলিশ ঘটনাস্থলের রয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 

(আজকের সিলেট/১৬ অক্টোবর/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন