২১ ডিসেম্বর ২০২০
আজিজুল আম্বিয়া : লন্ডন অফিস ,অদ্য রোজ রবিবার বিকাল ৫ :৩০ ঘটিকার সময় স্তানিও লন্ডনে যুক্তরাজ্য যুবলীগের এক সভা অনুস্টিত হয় সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম খান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি জনাব সুলতান শরিফ , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ , যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.সাজ্জাদ হায়দার লিটন , কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন , উপ – আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন , সাবেক যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মকিছ মনসুর, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান রাহিন , মাহবুব আহমেদ , সৈয়দ শামিম , যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামাল খান ,দেলয়ার হোসেন লিটন,সাংঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, দিলাল আহমদ ,লন্ডন মহানগর যুবলীগের সহ সভাপতি আজিজুল আম্বিয়া , সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম সুমন , যুগ্ন সম্পাদক এনামুল হক এনাম , রাসেল আহমদ প্রমুখ । সভায় বক্তারা মুক্তযুদ্ধে নিহত বীর মুক্তিযুদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন । সভায় বক্তারা বলেন, দেশ স্বাধীনের পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রয়েছে পাকিস্তানের দ্বিগুণ রিজার্ভ এবং আজকে আন্তর্জাতিক ভাবে বঙ্গবন্ধুর ভাষণ শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা লাভ এবং বঙ্গবন্ধু পুরস্কার শুরু করেছে জাতিসংঘ । এসবি হচ্ছে আমাদের গর্বও অহংকারের বিষয় এবং যুবলীগ মানুষের জন্য কাজ করছে তাইতো করোনা ভাইরাসে জীবনের ঝুঁকি নিয়ে ও যুবলীগ পাশে দাঁড়িয়েছে , যুবলীগ ঘোসনা দিয়েছে বিদেশ ফেরত প্রবাসীদের ও সহযোগিতা করবে । পরবর্তীতে একটি বর্ধিত সভা করে যুবলীগের খুঁজ খবর ও নেয়ার কথা বলা হয় এই সভা থেকে ।