১৫ অক্টোবর ২০১৭


‘মেহেদী কাবুল একজন দক্ষ সংগঠক’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধক্ষ্য মেহেদী কাবুল সিলেট প্রেস মালিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব। রোববার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মেহেদী কাবুল একজন দক্ষ সংগঠক। তিনি যে সংগঠনেই যান না কেন সেখানে প্রাণচাঞ্চল্য বিরাজ করে। মেহেদী নিজের যোগ্যতায়ই স্থান করে নেন গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে।

সভায় বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুর রহিম, কর্যকরি পরিষদের সদস্য আব্দুল মুহিত দিদার ও ফারহানা বেগম হেনা।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মেহেদী কাবুল বলেন- আজ আমি সত্যিই আনন্দিত, গর্বিত ও অভিভূত। আমার প্রিয় সংগঠন আমাকে যে সম্মাননা দিল তা সত্যিই বিরল। আমি মোটেও এর যোগ্য নেই। আপনাদের এই ভালোবাসাই আমার পথ চলার অনুপ্রেরণা। এই ভালোবাসা ভূলার নয়।

 

 

(আজকের সিলেট/১৫ অক্টোবর/এসটি/ঘ.)

শেয়ার করুন