১১ ডিসেম্বর ২০২০


২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঢাবির পরীক্ষা

শেয়ার করুন

শিক্ষা ডেস্ক : করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সেশনজট মোকাবিলা ও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

জানা যায়, সভায় কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো: বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা নেবে। শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে নেওয়া হবে।

ঢাবির এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাসমূহ তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাব-কেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাসমূহ নেওয়া হবে।

শেয়ার করুন