৮ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পলিমার চেইন রিয়াকশন (পিসিআর) মেশিন চারদিন পর আবারও সচল হলো।
মঙ্গলবার থেকে পুরোদমে আবারও পরীক্ষা শুরু হবে। এর আগে গত শুক্রবার থেকে হাসপাতালটির পিসিআর ল্যাব বিকল হওয়ায় সিলেটে করোনাভাইরাস পরীক্ষা সাময়িক ব্যাহত হয়। এর পর সোমবার মেশিনটি ঠিক করার পর নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেশিনটি সোমবার বিকেলে মেরামত সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় কয়েকটি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিন পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মেশিনের পাওয়ার জেনারেশনে সমস্যা হয়েছিলো। সেখানে থাকা একটি সার্কিট নষ্ট হয়ে গিয়েছিলো। সেটিকে নতুন করে পুনঃস্থাপন করা হয়েছে। এখন মেশিনটি পুরোপুরি সচল রয়েছে।’